Homeসারাদেশজেলার খবরসিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইন জব্দ, ট্রাকচালকসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইন জব্দ, ট্রাকচালকসহ গ্রেপ্তার ২

মিলন ইসলাম, শাহজাদপুর প্রতিনিধি:

সিরাজগঞ্জে প্রায় ৪ কোটি টাকা মূল্যের হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশন জব্দ করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাকচালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার গভীর রাতে যমুনা সেতুর পশ্চিম পারে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রাকে অভিযান চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামভদ্রপুর (কবিরাজপাড়া) গ্রামের ট্রাকচালক মো. আবু বক্কর (৪৪) এবং গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ এলাকার ট্রাকের সহযোগী মো. সোহাগ আলী (১৯)।

সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত মো. আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments