Homeসারাদেশজেলার খবরটাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ আটক

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ আটক

মোঃ দুলদুল হোসেন রাজু, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে সন্দেহজনক অবস্থায় একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাতে উপজেলার গোবিন্দাসী টি-রোড এলাকায় ট্রাকটি আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সন্দেহজনকভাবে একটি ট্রাক চলাচল করতে দেখে স্থানীয়রা সেটি আটক করেন। পরে ট্রাকটিতে বিপুল পরিমাণ ওষুধ পাওয়া গেলে সেগুলোর মেয়াদ নিয়ে অসঙ্গতি দেখা দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আটক করা ওষুধগুলো বর্তমানে ভূঞাপুর থানায় জব্দ রয়েছে। তবে এসব ওষুধ কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, জব্দ করা ওষুধগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments