Homeসারাদেশজেলার খবরচাঁপাইনবাবগঞ্জে যুবকদের কর্মমুখী করতে বিজিবির ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে যুবকদের কর্মমুখী করতে বিজিবির ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

মোঃ অনিক দেওয়ান, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকদের স্বাবলম্বী করতে এবং মাদক ও চোরাচালান থেকে দূরে রেখে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে অনন্য উদ্যোগ গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১০টায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ছয় সপ্তাহব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ-২০২৬’শীর্ষক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহিনুর,চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামসহ বিজিবির কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধিনায়ক বলেন,সীমান্ত এলাকায় বসবাসরত শিক্ষিত বেকার যুবকদের কারিগরি দিক থেকে দক্ষ করে গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিংয়ের মতো বাস্তবমুখী কাজের মাধ্যমে যুবকরা যেমন নিজেরা স্বাবলম্বী হবেন,তেমনি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। বিজিবি সূত্রে জানানো হয়,দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং যুবসমাজকে ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে আনতে এই ধরনের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সীমান্ত এলাকায় অব্যাহত থাকবে। বিজিবির এমন উদ্যোগে স্থানীয় সচেতন মহল ও প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া দেখা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments