Homeসারাদেশজেলার খবরলাকসামে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরের পানিতে মিলল দুই শিশুর নিথর দেহ

লাকসামে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরের পানিতে মিলল দুই শিশুর নিথর দেহ

লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম পৌরসভা এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রী উত্তরপাড়া হাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—মিশ্রী এলাকার মো. সামসুদ্দিনের দুই বছর বয়সী মেয়ে ফাতেমা আফসিন শেহজা এবং তার প্রবাসী বড় ভাইয়ের ছেলে আবু সুফিয়ান, যার বয়স ৩ বছর ৬ মাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির উঠান ও আশপাশের এলাকায় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে শিশু দুটির খোঁজ শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে পুকুরঘাট এলাকায় খোঁজ করতে গিয়ে পানিতে শিশু দুটির পা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তারা চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরের পানি থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে স্থানীয় পরিবেশ। একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, “এ ঘটনায় অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments