বাউফল (পটুয়াখালী) সংবাদদাতাঃ
বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ মিরাজ মল্লিক (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মাদক বিরোধী অভিযানে তাকে আটক করা হয়। মিরাজ কাশিপুর গ্রামের বাসিন্দা মিলন মল্লিকের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা উপপরিদর্শক (এসআই) সম্বিত রায় নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে মিরাজকে আটক করেন। পরে তল্লাশি করে তার কাছ থেকে মোট ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “ইয়াবাসহ গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া চলমান রয়েছে।


