Homeরাজনীতিলাকসামে খেলাফত মজলিস’র বিক্ষোভ মিছিল

লাকসামে খেলাফত মজলিস’র বিক্ষোভ মিছিল

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা খেলাফত মজলিস এর আয়োজনে জাতীয় সংসদে বিতর্কিত সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধন বিল প্রত্যহারের দাবিতে খেলাফত মজলিস কুমিল্লা জেলা দক্ষিণ এর আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌরশহরের বাইপাস হাউজিং এষ্টেট মসজিদ থেকে দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাউজিং মডেল মসজিদ প্রাঙ্গণে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমেনী, লাকসাম উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারী মাও. হাফেজ আনোয়ার জাহিদ, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী ডা. জোবায়ের আহমেদ মিয়াজী, খেলাফত মজলিসের কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি নুরুল আমিন ভূঁইয়া সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

খেলাফত মজলিসের কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি নুরুল আমিন ভূঁইয়া বক্তব্য বলেন, জাতীয় সংসদে বিতর্কিত সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধন বিল প্রত্যহারের দাবিতে হেবা আইন প্রনয়ন করতে হবে। রাব্বুল আলমিনের হুকুমে সবাইকে চলতে হবে। কোরআনে রাব্বুল আমিন সুস্পষ্ট লেখা আছে। সরকারকে বলছি হেবা আইন কি ভাবে প্রনয়ন করতে হবে আলেমা ওলামের সাথে পরামর্শ করে বিল পাশ করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments