Homeজাতীয়কুমিল্লায় ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

কুমিল্লায় ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা।।
কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন আমানগন্ডা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক এলাকায় সন্দেহজনক অবস্থায় বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি পাওয়া যায়। পরে সেগুলো আটক করা হয়। আটক শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক করা মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য হস্তান্তর করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments