Homeজাতীয়চৌদ্দগ্রাম সীমান্তে ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

চৌদ্দগ্রাম সীমান্তে ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৩৮ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আমানগন্ডা বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি আরও জানায়, জব্দ করা ভারতীয় শাড়িগুলো বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments