Homeরাজধানীনালিতাবাড়ীতে PARTNER কংগ্রেস অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে PARTNER কংগ্রেস অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে “বাংলাদেশে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি ও গ্রামীণ রূপান্তর কর্মসূচি (PARTNER)” এর আওতায় আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে PARTNER কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক।

অনুষ্ঠানে PARTNER প্রকল্পের লক্ষ্য, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। এ উপলক্ষে আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শনে পাঁচটি স্টল স্থাপন করা হয়।
এ সময় মুক্ত আলোচনায় বক্তব‌্য রা‌খেন কৃ‌ষি‌বিদ সাজ্জাদ হো‌সেন তু‌লিপ , বিএন‌পি নেতা ,আলী আকবর চান্দু ,সাংবা‌দিক আব্দুল মান্নান সো‌হে‌ল ,এম এ হাকাম হীরা ও উপ‌জেলা শ্রমিক দ‌লের সভাপ‌তি হুমায়ুন ক‌বির প্রমুখ।
কংগ্রেসে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments