Homeরাজধানীহকারদের ভবনে পার্কিং ভাড়া দিলে ব্যবস্থা, রানীর বাজারে উদ্ধার ২০ ভ্যান

হকারদের ভবনে পার্কিং ভাড়া দিলে ব্যবস্থা, রানীর বাজারে উদ্ধার ২০ ভ্যান

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা নগরীতে অবৈধ হকার উচ্ছেদ অভিযানে কঠোর অবস্থান নিয়েছে সিটি প্রশাসন। হকারদের ভ্যান বা মালামাল রাখার জন্য কোনো ভবনের মালিক পার্কিং বা স্থান ভাড়া দিলে সংশ্লিষ্ট ভবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন কুমিল্লা সিটি প্রশাসক।

প্রয়োজনে হোল্ডিং-সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও তিনি জানান।

প্রশাসনের চলমান উচ্ছেদ অভিযানের মধ্যে দীর্ঘদিনের একটি প্রশ্ন ছিল—অভিযানের সময় হকারদের ভ্যান কোথায় রাখা হয়? সেই প্রশ্নের উত্তর মিলেছে বলে জানিয়েছে প্রশাসন। অভিযানে নগরীর রানীর বাজার রোডের একটি ভবনের নিচে প্রায় ২০টি হকারের ভ্যান পাওয়া যায়।

এরপর অভিযান পরিচালনা করে রানীর বাজার এলাকায় অন্তত ৩০টি হকারের ভ্যান বিনষ্ট করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। প্রশাসনের দাবি, ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

সিটি প্রশাসন জানিয়েছে, নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে। একই সঙ্গে যারা হকারদের অবৈধ কার্যক্রমে সহায়তা করবেন, তাদের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments