Homeরাজধানীঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ যুবক আটক

ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ যুবক আটক

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপগানসহ মো. পিয়ার আলী (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, ২৮ জুন, রোববার সন্ধ্যায় নকশী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ঝিনাইগাতী উপজেলার নওকুচি কুচপাড়া গ্রামের ফজল হকের ছেলে পিয়ার আলীকে একটি পাইপগানসহ আটক করে। আজ সোমবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে উদ্ধারকৃত অস্ত্রসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অস্ত্র, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments