Homeজাতীয়নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না হওয়া কেন অবৈধ নয়: হাইকোর্ট

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না হওয়া কেন অবৈধ নয়: হাইকোর্ট

অনলাইন ডেক্স:
জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না করার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না হওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এ-সংক্রান্ত রিট আবেদন করেন আইনজীবী ইসরাত জাহান অমি। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, মাদকাসক্ত কোনো ব্যক্তি যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য নির্বাচনি বিধিমালা সংশোধন করে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রয়োজন। সরকারি হাসপাতাল অথবা স্বীকৃত (সার্টিফায়েড) পরীক্ষাগার থেকে এ পরীক্ষা করানোর বিধান করার কথাও বলা হয়েছে।

রিটকারীর আইনজীবী আদালতে বলেন, বর্তমান নির্বাচনি আইন ও বিধিমালায় প্রার্থীদের মাদক পরীক্ষা করার বিষয়ে কোনো স্পষ্ট বাধ্যবাধকতা নেই। অথচ সরকারি চাকরিজীবী ও পুলিশ সদস্যদের নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্টের বিধান রয়েছে।

তিনি বলেন, জনগণের প্রতিনিধিত্ব করবেন—এমন সংসদ সদস্য কিংবা স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের মাদকমুক্ত থাকা নিশ্চিত করা প্রয়োজন। এ কারণে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ডোপ টেস্টের আওতায় আনার বিষয়টি আইন ও বিধিমালায় অন্তর্ভুক্ত করা জরুরি।

উল্লেখ্য, ২০২৬ সালের ‘জৈব নমুনায় মাদকদ্রব্য শনাক্তকরণ (ডোপ টেস্ট) বিধিমালা’ অনুযায়ী সরকারি, আধাসরকারি, স্থানীয় সরকার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োগসহ কয়েকটি ক্ষেত্রে ডোপ টেস্টের বিধান রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments