Homeসারাদেশজেলার খবরচাঁপাইনবাবগঞ্জে পাটবোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল শিশুর

চাঁপাইনবাবগঞ্জে পাটবোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল শিশুর

মোঃ অনিক দেওয়ান, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাবাজার এলাকায় পাটবোঝাই ট্রাক্টর উল্টে জগন্নাথ কর্মকার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে কানসাট-বিনোদপুর সড়কের চামাবাজার মন্দিরের সামনে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু জগন্নাথ কর্মকার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার এলাকার দুলাল কর্মকারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে পাটবোঝাই একটি পাওয়ার টিলার কানসাট থেকে বিনোদপুরের দিকে যাচ্ছিল। চামা বাজার মন্দিরের সামনে সড়কের তীক্ষ্ণ বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাটবোঝাই ট্রাক্টরটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু জগন্নাথ ট্রাক্টরটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে শিশুটিকে ট্রাক্টরটির নিচ থেকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রতুল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পাটবোঝাই ট্রাক্টর উল্টে শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাক্টরটি জব্দের চেষ্টা চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments