Homeজাতীয়লাকসামে নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগের ১০ নেতা কারাগারে

লাকসামে নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগের ১০ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লার লাকসামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার গ্রেপ্তারের পর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাদের কুমিল্লার আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে যুবলীগের সাতজন, স্বেচ্ছাসেবক লীগের একজন এবং ছাত্রলীগের দুজন নেতা রয়েছেন। লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন—লাকসাম পৌরসভার কুন্দ্রা গ্রামের ইসহাক মিয়ার ছেলে ও ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (৩৮), গাজীমুড়া গ্রামের আবদুল মজিদের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হারুনুর রশীদ (৪৬), উত্তরকূল গ্রামের মৃত গোলাম রাব্বানীর ছেলে ও ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (৩২), বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে ও ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন (৪০), কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন (টঙ্গিরপাড়) গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ও ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হানিফ (৪৪)।

এ ছাড়া রয়েছেন মের সামছুল হুদার ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিউল ইসলাম স্বপন (৪৩), বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের আবদুল হামিদের ছেলে ও ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. রাসেল (৩৮), মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের পাশাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আরিফুল ইসলাম (২০), নগরীপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে ও একই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান মানিক (২২) এবং গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রামের আমিনুল হকের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন (৩০)।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পৌরশহরের পূর্ব বাজারের গন্ডামারা জবাইখানা এলাকার সড়কে সমবেত হয়ে রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ড এবং নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে পৌরশহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০ জনকে আটক করা হয়।

ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর আওতায় লাকসাম থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৫/১৩৯, তারিখ ১০ নভেম্বর ২০২৬।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments