Homeজাতীয়প্রতিবাদের খেসারত: ফরম পূরণের দিনে বহিষ্কারের শিকার নার্সিং শিক্ষার্থী

প্রতিবাদের খেসারত: ফরম পূরণের দিনে বহিষ্কারের শিকার নার্সিং শিক্ষার্থী

বরিশাল ব্যুরো:
বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের নানা অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ করায় তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানটির নিজস্ব অবকাঠামো না থাকলেও একই ভবনে দুটি প্রতিষ্ঠানের নামে অনিয়ম চালানো হচ্ছে। ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে অতিরিক্ত ২৭ লাখ টাকা আদায়ের প্রতিবাদ করায় এবং আদালতের মামলায় সাক্ষী হওয়ায় চেয়ারম্যানের আক্রোশের শিকার হন অন্তু। ফরম পূরণের ঠিক আগমুহূর্তে কোনো কারণ দর্শানো ছাড়াই তাঁকে বহিষ্কার করা হয়, যা তাঁর শিক্ষাজীবনকে চরম অনিশ্চয়তার মুখে ফেলেছে।

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিশেষ ব্যবস্থায় ফরম পূরণের সুযোগ এবং অনিয়মের তদন্তপূর্বক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন ওই শিক্ষার্থী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments