Homeসারাদেশজেলার খবরনাটোরে ১৪০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

নাটোরে ১৪০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

নাটোর প্রতিনিধি:
নাটোরে ১৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মিঠু (৩০) এবং একই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে সাকিব হাসান (২৪)।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টার দিকে নাটোর সদর থানার স্টেশন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিঠু ও সাকিব হাসানকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তাদের সঙ্গে থাকা লাগেজে প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় ভারতীয় নেশাজাতীয় সিরাপ থাকার কথা স্বীকার করেন তারা। পরে তাদের লাগেজ তল্লাশি করে ১৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এস্কাফ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করেছেন, তারা রাজশাহী থেকে অবৈধভাবে এসব সিরাপ সংগ্রহ করে ট্রেনযোগে নাটোর হয়ে জয়পুরহাটে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর সদর থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments