Homeজাতীয়উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন

উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিক ইউনিয়নের ওপর কথিত অসৎ আচরণের প্রতিবাদে ধর্মঘট ও মানববন্ধন করেছেন আমান ফিড মিলের শ্রমিকরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে আমান ফিড মিলের সামনে আমান ফিড মিল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মিলের বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা অংশ নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে শ্রমিকরা অবৈধ ছাঁটাই বন্ধ, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত, ন্যায্য মজুরি প্রদান, নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। একই সঙ্গে মিলের ডিজিএম দীপ্ত সর্দার ও আজম সর্দারের বিরুদ্ধে শ্রমিকদের ওপর কথিত অত্যাচার ও হয়রানির অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শ্রমিকরা।

এ ঘটনায় শ্রমিক বাবর আলী, আকব্বর আলী ও উজ্জ্বল আলী বলেন, আমরা দীর্ঘদিন ধরে শ্রম দিয়ে আসছি। কিন্তু আমাদের ন্যায্য অধিকার ও পাওনা নিয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। শ্রমিকদের দাবি মেনে নিয়ে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

শ্রমিকরা জানান, তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

এ বিষয় অভিযুক্ত ডি,জি,এম দীপ্ত সর্দার কথা বলতে রাজি হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments