মঞ্জুরুল আহসান, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।
বিজিবি জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে শ্রীবরদী উপজেলার খ্রীস্টানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছে বাহিনীটি।


