Homeজাতীয়লাকসাম প্রকল্প দপ্তর ২৪৫দিনে ৭০টি প্রকল্প বাস্তবায়ন

লাকসাম প্রকল্প দপ্তর ২৪৫দিনে ৭০টি প্রকল্প বাস্তবায়ন

মশিউর রহমান সেলিম,  কুমিল্লাঃ
কুমিল্লা দক্ষিনাঞ্চলের বানিজ্যিক নগরী খ্যাত লাকসাম উপজেলার ৮টি ইউনিয়নে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় (প্রকল্প দপ্তর) বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২৪৫দিন সরকারের শাসনামলে কয়েক কোটি টাকা বরাদ্ধে ৭০টি প্রকল্পের কাজ ইতিমধ্যে বাস্তবায়ন করেছে। এলাকার গ্রামীন অবকাঠামো, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মানবিক সহায়তা সহ সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ওই প্রকল্পগুলো বাস্তবায়নে উপজেলাবাসির প্রত্যাশা ছিলো দীর্ঘ দিনের। ফলে এ উপজেলার সবকয়টি ইউনিয়নের নাগরিক সুবিদা বাড়াতে উপজেলা প্রকল্প অধিদপ্তর এর অর্থায়নে এ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে এবং আরো কয়েক কোটি টাকার কাজ মন্ত্রনালয়ের অনুমোতির অপেক্ষায় রয়েছে।

উপজেলা প্রকল্প দপ্তর সুত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে গ্রামীন অবকাঠামো সংস্কারে (কাবিটা-নগদ অর্থ) ২১প্রকল্পে ৮৮লাখ ৫হাজার টাকা বরাদ্ধে ১৪১৪কি:মি: পাকা রাস্তা ও ০.৯৪০কি:মি: কাঁচা রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ভরাট, বিভিন্ন সংস্কার- মেরামত ও নতুন রাস্তা করা হয়েছে। গ্রামীন অবকাঠামো সংস্কার (খাদ্যশস্য) কর্মসুচীর ৩টি প্রকল্পে ২হাজার মে: টন চাউল বরাদ্ধে ১৬৬০বর্গ মি: মাঠ ভরাট। গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন (টি আর) কর্মসুচীর ৩৯টি প্রকল্পে ১কোটি ১০লাখ ৯০হাজার টাকা বরাদ্ধে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীন ছোট ছোট রাস্তা, গার্ডওয়াল নির্মান ও সংস্কার করা হয়েছে। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচির আওতায় খাল পুন: খননে ১টি প্রকল্পে ৪কোটি ৬৩লাখ ৫১হাজার ৩৯৭টাকা বরাদ্ধে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। যাতে ফসলী জমির ফসল আনা নেয়া, স্কুল- কলেজ- মাদ্রাসা- ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াতে সুবিধা সহ ১০৭১জন উপকার ভোগীর ৪৩দিনের কর্মসংস্থানের সুবিধা পেয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ৩টি প্রকল্পে ৭৫লাখ ৬৩হাজার ৩০টাকা বরাদ্ধে গ্রামীন মাটির রাস্তায় সেতু/কালভার্ট নির্মান। গ্রামীন মাটির রাস্তা সমুহ টিকসই করনে (এইচবিবি)করন খাতে ৩টি প্রকল্পে ২কোটি ৬১লাখ ২২হাজার ৫০০ টাকা বরাদ্ধে গ্রামীন সাধারন মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করা হয়েছে।

অপরদিকে মানবিক সহায়তা কর্মসুচির আওতায় (চাউল) বরাদ্ধে দু:স্ত, অসহায়, দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১হাজার উপকার ভোগীকে ৩০কেজি করে চাউল প্রদান করা হয়েছে। মানবিক সহায়তা কর্মসুচির আওতায় (নগদ অর্থ) ৭হাজার টাকা হারে ৫০জন উপকারভোগীকে প্রদান করা হয়েছে। এবং এ কর্মসুচির আওতায় (ভিজিএফ) ৩২৭.৪২০মে:টন চাল বরাদ্ধে দশকেজি হারে চাউল ৩২হাজার ৭৪২জন উপকারভোগীকে প্রদান করা হয়েছে।

বর্তমান সরকারের ‘‘উন্নয়নের গণতন্ত্র প্রধানমন্ত্রীর মূলমন্ত্র, তারেক রহমানের দর্শণ সব মানুষের উন্নয়ন’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দক্ষিনাঞ্চল লাকসাম উপজেলার ৮টি ইউপিতে উপজেলা প্রকল্প অধিদপ্তর চলমান শাসনামলের ৮মাসে নানামুখী উন্নয়ন ধারাবাহিকতায় কয়েক কোটি টাকা ব্যায়ে ৭০টি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। গত ৮মাসে স্থানীয় সংসদ সদস্য মোঃ আবুল কালামের সার্বিক আন্তরিকতায় এবং উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার তত্ত্বাবধানে উপজেলার বাকই দক্ষিণ, মুদাফরগঞ্জ উত্তর-দক্ষিণ, গোবিন্দপুর, কান্দিরপাড়, উত্তরদা, আজগরা ও পূর্ব লাকসাম (নরপাটি) ইউপির ৭২টি ওয়ার্ডে এলাকায় নানামুখী উন্নয়ন কর্মকান্ডের কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে চলমান বর্ষাকালের কারনে কিছু কিছূ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে এসে ঠেকলেও সময় মতো শতভাগ কাজ উঠে এসেছে। পুরো উপজেলায় ওই দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাত-দিন স্ব স্ব এলাকার প্রকল্প কমিটির সাথে থেকে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে সক্ষম হয়েছে বলে অভিমত একাধিক কর্মকর্তার।

উপজেলার ৮টি ইউপির ৭২টি ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রনালয়ের অর্থায়নে বেশকটি প্রকল্প এবং বাষিক উন্নয়ন কর্মসুচি খাতে বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন করেছে স্থানীয় ওই দপ্তর। তবে কিছু কিছু প্রকল্প নিয়ে স্থানীয় ভাবে বির্তক উঠলেও ওই দপ্তরের কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজের হস্তক্ষেপে বির্তকিত কাজগুলো অবশেষে বাস্তবায়ন করতে পেরেছে। পাশাপাশি আগামী দিনে মন্ত্রনালয়ের অনুমোদন কৃত প্রকল্পগুলো যাতে সুষ্ঠভাবে বাস্তবায়ন হয় স্থানীয় সংসদ সদস্য মোঃ আবুল কালামের উন্নয়ন সমন্বয়কারী ও উপজেলা বিএনপির সাংঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু এবং উপজেলা উন্নয়ন কমিটি সর্বদা তদারকি করেছে বলে সংলিষ্ট দপ্তরের একাধিক কর্মকর্তা জানায়। এ ব্যাপারে উপজেলা প্রকল্প দপ্তর কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ জানায়, বর্তমান সরকারের ৮মাস শাসনামলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রনায়ের আওতায় প্রায় ৭০টি প্রকল্প সহ মানবিক সহায়তা কর্মসুচির আওতায় অনেক গুলো প্রকল্পের কাজ করেছি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রনালয়ের আওতাধীন চলমান বিভিন্ন প্রকল্পে কুমিল্লা ৯ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম এর নির্দেশে নতুন নতুন প্রকল্প সমুহ অন্তর্রভুক্ত করনের জন্য ত্রান ও দুযোর্গমন্ত্রনালয় বরাবর ডিও লেটার প্রেরন করা হয়েছে। আশা করছি নতুন প্রকল্প গুলো দ্রুতই অনুমোদন হয়ে আসবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments