Homeজাতীয়লাকসাম প্রেসক্লাবে সাংবাদিক ফারুক আল শারাহর জন্মদিন উদযাপন

লাকসাম প্রেসক্লাবে সাংবাদিক ফারুক আল শারাহর জন্মদিন উদযাপন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কেক কাটা, ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদানের মধ্য দিয়ে কুমিল্লার লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ফারুক আল শারাহর জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রেসক্লাব কার্যালয়ে তরুণ সাংবাদিকদের উদ্যোগে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী সারপ্রাইজ জন্মদিনের অনুষ্ঠান। হঠাৎ এমন আয়োজনে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা ফুল ও উপহার দিয়ে ফারুক আল শারাহকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরে উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। এ সময় তার সহধর্মিণী শারমিন সুলতানা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান দুলাল, দপ্তর সম্পাদক চন্দন সাহা, কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ জাহিদুল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেল, ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য আনোয়ারুল আজীম, সদস্য মাসুদ পারভেজ রনি প্রমুখ।

এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করে প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান দুলাল তরুণ সাংবাদিকদের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, এ ধরনের আনন্দঘন আয়োজন শুধু ব্যক্তিগত আনন্দের উপলক্ষ নয়, বরং সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রেসক্লাবের সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করতে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরামর্শ দেন তারা।

এদিকে, হঠাৎ এমন সারপ্রাইজ পার্টির আয়োজনে আবেগাপ্লুত হয়ে ফারুক আল শারাহ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আমি আর যদি কোনো পদে নাও আসতে পারি, সাধারণ সদস্য হয়েও শ্রম, ঘাম, অর্থ ও মেধা দিয়ে যাবো।”

তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী লাকসাম প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভালোবাসা আরও দৃঢ় করা এবং সংগঠনের কার্যক্রমকে প্রাণবন্ত রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম। প্রেসক্লাবের ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের আনন্দঘন আয়োজন আরও বেশি করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জন্মদিনের এ আয়োজনের মধ্য দিয়ে লাকসাম প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিকতা ও সাংগঠনিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে ওঠে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments