Homeজাতীয়মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

মোঃ দুলদুল হোসেন রাজু, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তাওহীদ নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলার কদিম ধল্যা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত তাওহীদ ওই গ্রামের মৃত আমিনুর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাওহীদসহ কয়েকজন শিশু বাড়ির পাশের বিলে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তাওহীদ পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে স্থানীয়রা বিলের পানিতে তাওহীদের জুতা ভাসতে দেখতে পান। পরে পানিতে নেমে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাজমুন নাহার ইতি জানান, শিশুটিকে হাসপাতালে আনার সময়ই মৃত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা আগেই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

নিহতের স্বজনরা জানান, প্রায় এক বছর আগে মাত্র এক মাসের ব্যবধানে তাওহীদের বাবা আমিনুর মিয়া ও চাচা নজরুল ইসলাম প্রবাসে মারা যান। পরিবারের সেই শোক কাটিয়ে ওঠার আগেই তাওহীদের মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক। কান্নায় ভারী হয়ে উঠেছে নিহতের বাড়ির পরিবেশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments