Homeসারাদেশজেলার খবরদুর্গাপূজা উপলক্ষে লাকসামে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়

দুর্গাপূজা উপলক্ষে লাকসামে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার লাকসামে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। রোববার (১৮ অক্টোবর) দুপুরে লাকসামের স্থানীয় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

লাকসাম পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডক্টর সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাকসাম পৌরসভা নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নূরুন্নবী, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু, শ্রীশ্রী রাজরাজেশ্বরী মন্দিরের সভাপতি পার্থ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক উত্তম সাহা বাচ্চু।

সভায় লাকসাম উপজেলা ও পৌরসভা এলাকার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments