Homeসারাদেশজেলার খবরনিখোঁজের ১৩ দিনেও সন্ধান নেই বাউফলের ব্যবসায়ী সমীরের

নিখোঁজের ১৩ দিনেও সন্ধান নেই বাউফলের ব্যবসায়ী সমীরের

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
ঢাকার উদ্দেশে বাসে ওঠার পর ১৩দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি পটুয়াখালীর বাউফলের ব্যবসায়ী সমীর বণিকের। গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বগা ফেরিঘাট থেকে ‘দশমিনা ট্রাভেলস’ বাসে ওঠেন তিনি। পরদিন পরিবারের সঙ্গে কথা হলেও পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। প্রযুক্তিগত সহায়তায় মোবাইলটির সর্বশেষ অবস্থান সাতক্ষীরায় শনাক্ত হলেও এরপর আর কোনো লোকেশন পাওয়া যায়নি।

সমীর বণিক বাউফল রক্ষাচণ্ডী মন্দিরের সহসভাপতি ও বগা বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী। তার সন্ধান চেয়ে ২৩ সেপ্টেম্বর বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার ভাই সঞ্জিব বণিক।

পরিবার সূত্রে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর রাতে ঢাকার উদ্দেশে বাসে ওঠার পর ২০ সেপ্টেম্বর ভোরে ভাই সঞ্জিবের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন সমীর। তিনি তখন ঢাকায় পৌঁছানোর কথা জানান। একই দিন বিকেলেও পরিবারের সঙ্গে তার কথা হয়। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়।
সঞ্জিব বণিক বলেন, ‘২০ সেপ্টেম্বর বিকেলে ভাইয়ের সঙ্গে শেষ কথা হয়েছে। এরপর ফোন বন্ধ পাওয়া যায়। পরে প্রযুক্তিগত সহায়তায় তার মোবাইলের সর্বশেষ অবস্থান সাতক্ষীরায় পাওয়া যায়। এরপর আর কোনো লোকেশন শনাক্ত করা সম্ভব হয়নি।’

তিনি বলেন, ‘ভাই ঢাকায় থাকার কথা জানানোর পর তার মোবাইলের লোকেশন সাতক্ষীরায় দেখানোয় আমরা উদ্বিগ্ন। তিনি এখন কোথায় আছেন, কী অবস্থায় আছেন, কিছুই জানতে পারছি না।’

সমীরের সন্ধান না পেয়ে ২৩ সেপ্টেম্বর বাউফল থানায় জিডি করেন সঞ্জিব। এরপর তার অবস্থান শনাক্ত ও উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments