Homeজাতীয়উল্লাপাড়ায় পূজামণ্ডপ পরিদর্শনেঃ জেলা প্রশাসক আমিনুল ইসলাম

উল্লাপাড়ায় পূজামণ্ডপ পরিদর্শনেঃ জেলা প্রশাসক আমিনুল ইসলাম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের আনন্দ-উচ্ছ্বাস ও ধর্মীয় সম্প্রীতির আবহে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং সুষ্ঠুভাবে পূজা উদযাপনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ জেলায় ৫৫৭টি মন্দিরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। উৎসবকে আনন্দমুখর ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।

উল্লাপাড়ার পূজামণ্ডপগুলোতে উৎসবের আমেজ, বর্ণিল আলোকসজ্জা এবং ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসকের এ পরিদর্শন পূজা উদযাপন সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ ও আস্থা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments