Homeজাতীয়দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪১২

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪১২

নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১২ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪২ জনে।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৩৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩২২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জনে।

অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৯০ জন। ফলে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৩১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের এ পরিসংখ্যানে দেশে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যু এবং সংক্রমণের পরিস্থিতি অব্যাহত থাকার চিত্র উঠে এসেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments