Homeরাজনীতি২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লার লাকসামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

তিনি বলেন, ২৮ অক্টোবরের লগি-বৈঠার হামলায় যারা মানুষ হত্যা, আহত ও পঙ্গু করেছে, তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের বিচারপ্রক্রিয়া পুনরায় শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান।

লাকসাম পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল এবং নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোবারক হোসেন।

সমাবেশ শেষে ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক হয়ে লাকসাম বাইপাসের হাউজিং এস্টেট মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল ও সমাবেশে লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের আমির, সভাপতি ও সেক্রেটারিসহ উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments