Homeজাতীয়দেশে ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩৫৩

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩৫৩

নিজস্ব প্রতিবেদক:
দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৩ শিশুর শরীরে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ১ হাজার ১৪৯ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৩৫৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে।

এ সময়ে নতুন করে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৩৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ শিশু। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৯৫ শিশু।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ১ হাজার ১৪৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু।

বিভাগভিত্তিক শনাক্তের পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৬৪ শিশু সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রামে ২৬৪, সিলেটে ১২৬, বরিশালে ১২৯, খুলনায় ৮৯, ময়মনসিংহে ৮৯, রংপুরে ৫১ এবং রাজশাহী বিভাগে ৪১ শিশু শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এ পরিসংখ্যান অনুযায়ী, দেশের বিভিন্ন বিভাগে শিশুদের মধ্যে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments