Homeসারাদেশজেলার খবরসংবাদ প্রকাশের জেরে মাই টিভির সাংবাদিককে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

সংবাদ প্রকাশের জেরে মাই টিভির সাংবাদিককে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা:
কুমিল্লার মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে মাই টিভির সাংবাদিক আব্দুল কাইয়ুম পাটোয়ারীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে বানোয়াট ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

গত ২৭ আগস্ট মুরাদনগরের দারোরা গ্রামে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে মাই টিভিতে প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক কাইয়ুম। পরে প্রশাসনের অভিযানে ওই এলাকার কয়েকটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সাংবাদিকের অভিযোগ, প্রতিবেদন প্রকাশের পরদিন ২৮ আগস্ট রাতে মামলার এক নম্বর আসামি শাখাওয়াত হোসেন তুহিন তাকে একটি ভিত্তিহীন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৭ সেপ্টেম্বর ‘বাংলাদেশ সংবাদ প্রতিদিন’ নামে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ৯ সেপ্টেম্বর কুমিল্লার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন সাংবাদিক আব্দুল কাইয়ুম পাটোয়ারী। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক জানান, আদালত মামলাটি আমলে নিয়েছেন। তিনি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করেন।

তবে মামলায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পর নিশ্চিত হবে।।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments