Homeসারাদেশজেলার খবরচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান নেশাজাতীয় সিরাপসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান নেশাজাতীয় সিরাপসহ একজন আটক

মোঃ অনিক দেওয়া,  চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ একজনকে আটক করা হয়।

আটক নুর ইসলাম(৪০) শিবগঞ্জ উপজেলার মুন্সিপাড়ার সোহরাব আলীর ছেলে।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,২৬ সেপ্টেম্বর সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৬৩ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করে। এছাড়া গতকাল সন্ধ্যায় মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর গ্রামে অভিযান পরিচালনা করে নুর ইসলামকে আটক করে তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ১টি বাইসাইকেল জব্দ করা হয়।

জব্দকৃত এস্কাফ ও উইনসেরেক্স সিরাপ এবং বাইসাইকেলের আনুমানিক বাজার মূল্য ৩৮ হাজার টাকা। আটককৃত আসামীসহ এস্কাফ ও উইনসেরেক্স এবং ১টি বাইসাইকেল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান,পিএসসি,এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা,পুশ ইন প্রতিরোধ ও মাদক চোরাচালান প্রতিরোধসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে।

উল্লেখ্য যে চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে দুইজন আসামীসহ ভারতীয় ২১০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ,৬৩ বোতল নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ,২৮ বোতল ফেন্সিডিল,৪১ পিস ইয়াবা ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments