Homeসারাদেশজেলার খবরলাকসামে আবদুল খালেক দয়ালের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ

লাকসামে আবদুল খালেক দয়ালের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ

লাকসাম প্রতিনিধি:

বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সদস্য মরহুম আবদুল খালেক দয়ালের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাদ আসর কুমিল্লার লাকসাম হাউজিং স্টেট জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুম আবদুল খালেক দয়ালের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মুর্শিদ আলম সোহেল।

লাকসাম পৌরসভা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি মো. বেলাল রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আজাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহসভাপতি মো. আবদুর রহমান মীর, মো. ফারুক হোসেন, মো. আহসান উল্লাহ, মো. মোসারফ হোসেন, সদস্য মো. ওমর ফারুক, মো. আবুল বাসার, সাংবাদিক মো. মশিউর রহমান সেলিম, সাংবাদিক মো. আবদুল কুদ্দুস, সাংবাদিক মো. আহসান উল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

দোয়া ও মিলাদ শেষে মরহুম আবদুল খালেক দয়ালের আত্মার মাগফেরাত এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments