Homeজাতীয়লাকসামে বিএনপি নেতাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ: থানায় জিডি

লাকসামে বিএনপি নেতাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ: থানায় জিডি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম পৌরসভা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে (৪৮) মোবাইল ফোনে পরিবারসহ প্রাণনাশের এবং বড় ধরনের ক্ষয়-ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর- ৮৩৩।

জিডি সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) সকাল আনুমানিক ১০:২১ ঘটিকায় বিএনপি নেতা মনির আহমেদ পৌরসভার ১নং ওয়ার্ডের নশরতপুরের নিজ বাসায় অবস্থানকালে একটি অজ্ঞাত নম্বর (০১৭৮৯০০৯৮০৭) থেকে তাঁর ব্যক্তিগত নম্বরে (০১৭১১৯০২৮৫৯) কল আসে। এসময় অজ্ঞাত ব্যক্তি নিজের পরিচয় গোপন রেখে তাঁকে প্রথমে গালিগালাজ করে। পরবর্তীতে ২-১ দিনের মধ্যে তাঁকে হত্যা করা এবং গোটা পরিবারের বড় ধরনের ক্ষয়-ক্ষতি করার হুমকি প্রদান করে। হুমকির পর থেকে ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন।

বিএনপি নেতা মনির আহমেদ বলেন, ২০২২ সালে ফ্যাসিস্ট গোষ্ঠীর বিশেষ বাহিনীর হাতে গুমের শিকার হয়েছিলাম। সর্বশক্তিমান আল্লাহর অশেষ মেহেরবানি এবং মা-বাবাসহ সবার দোয়ায় মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। সেই ভয়াল রাতের পর থেকেই নিজেকে মৃত মনে করি। তাই আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। মৃত্যু অবধারিত, মৃত্যুর শর্ত নিয়েই মানুষের জন্ম। প্রকৃত যোদ্ধারা মৃত্যুকে আলিঙ্গন করেই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন। আমিও মৃত্যুকে আলিঙ্গন করেই ঘুমাতে যাই। তাই হুমকি-ধমকি দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না।

বিষয়টি তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি মো. আবুল কালামকে অবহিত করেছেন বলে জানান।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments