দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
‘‘ জয়তু বুদ্ধ সাসনম’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাই উপজেলা বাকই উত্তর ইউনিয়নে প্রতিবছরের ন্যায় এবারও নুরপুর মহানন্দ বৌদ্ধ বিহারে সোমবার (২রা নভেম্বার) বিকেলে জাকজমক পূর্ন ভাবে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা -নোয়াখালী ভিক্ষু সমিতির উপদেষ্টা পূজনীয় জিনানন্দ মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ^াস দাস। বিশেষ অতিথি ছিলেন লালমাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, আর্শীবাদক শীলভদ্র মহাথের, প্রধান জ্ঞাতি প্রজ্ঞাশ্রী মহাথের, প্রধান ধর্মদেশক শান্তজ্যোতি থের, রতন জ্যোতি ভিক্ষু, ধর্মজ্যোতি ভিক্ষু। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিহার কমিটি সভাপতি ডা. বিশ^জিত বড়ুয়া, কোষাধ্যক্ষ সঞ্জু বড়ুয়া সহ দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা বৃন্দ। দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় প্রধান অতিথি ফানুস বাতি উড়িয়ে শুভ সূচনা করেন। রাতে বিহার প্রাঙ্গনে বুদ্ধ কীর্তণ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ^াস দাস বক্তব্যে বলেন, কঠিন চীবর দান হলো ধর্মের অন্যতম প্রধান পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ ধর্মীয় আচার ও উৎসব। এটি বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে পরিধেয় বস্ত্র বা চীবর দান করার একটি বিশেষ উৎসব। যাক আপনারা বিহার উন্নয়নের জন্য আমার কাছে যে বরাদ্দ চেয়েছেন আমি এলাকার এমপি সাথে কথা বলে ও আমার দপ্তর থেকে যতটুকু পারি সহযোগিতা করব। আপনারা সকলে শান্তিতে থাকেন তাই কামনা করি।


