Homeসারাদেশজেলার খবরলাকসামে শাহিদা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও বৃক্ষ বিতরণ

লাকসামে শাহিদা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও বৃক্ষ বিতরণ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে শাহিদা ফাউন্ডেশনের উদ্যোগে দাখিল (সমমান) পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সম্মাননা ও বৃত্তি প্রদান, বৃক্ষের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় লাকসামের গাজীমুড়া কারিম মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দাখিল (সমমান) পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রাফসানুল ইসলাম এবং গাজীমুড়া কারিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হান্নান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক লাকসাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও শাহিদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাঈন উদ্দিন সাকিব।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি আলহাজ্ব মজির আহমেদ তাঁর বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে তাদের মধ্যে বৃক্ষরোপণ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরি হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি ও সম্মাননা প্রদান একটি ইতিবাচক উদ্যোগ। পাশাপাশি বৃক্ষরোপণ ও চারা বিতরণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচির শেষ পর্যায়ে গাজীমুড়া কামিল মাদ্রাসার প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
শিক্ষা ও পরিবেশ—দুই ক্ষেত্রেই সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments