Homeসারাদেশজেলার খবরমনোহরগঞ্জে কওমি মাদরাসা সংগঠনের আয়োজনে সিরাতুন্নবী (সা:) কনফারেন্স অনুষ্ঠিত

মনোহরগঞ্জে কওমি মাদরাসা সংগঠনের আয়োজনে সিরাতুন্নবী (সা:) কনফারেন্স অনুষ্ঠিত

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা কওমি মাদরাসা সংগঠনের আয়োজনে সিরাতুন্নবী (সা:) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলাম এর কুমিল্লা জেলা সভাপতি মুফতি মাওলানা আমজাদ হোসাইন। বিশেষ বক্তা ছিলেন শায়খুল হাদীস মুফতি ফয়েজ উল্লাহ।

এসময় বক্তারা বলেন-রাসুল (সাঃ) এর সিরাত মুসলমানদের জন্য জীবন পরিচালনার একটি গাইডলাইন। রাসূল (সাঃ) এর সেই সিরাতকে যথাযথভাবে অনুকরণ অনুধাবনের জন্য আজকের আয়োজন। পরে তারা মনোহরগঞ্জ উপজেলায় সিরাতুন্নবী (সা:) কনফারেন্স সুন্দর ভাবে আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

মনোহরগঞ্জ উপজেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মো.নিজাম উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন কওমি মাদরাসা সংগঠন মনোহরগঞ্জ উপজেলার সহ সভাপতি মাওলানা শহিদুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন কওমি মাদরাসা সংগঠন মনোহরগঞ্জ উপজেলার সহ সভাপতি মাওলানা মোজাম্মেল হক, মাওলানা হাসমত উল্লাহ,মাওলানা আবদুল কাদের সরসপুরী,মাওলানা লোকমান হোসাইন, লাকসাম উপজেলা কওমি মাদরাসা সংগঠন নেতা হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ,মনোহরগঞ্জ উপজেলা কওমি মাদরাসা সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ ফরাজী,মাওলানা নজির আহমেদ, সদস্য মাওলানা শরিফ, হাফেজ হাবিবুর রহমান প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments