Homeজাতীয়শেরপুরে ৫০ বোতল মাদকদ্রব্যসহ দুই কারবারি গ্রেপ্তার

শেরপুরে ৫০ বোতল মাদকদ্রব্যসহ দুই কারবারি গ্রেপ্তার

মঞ্জুরুল আহসান, শেরপুর:
শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ‘এসকাফ সিরাপ’সহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্প। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

 

আজ সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৪। গ্রেপ্তার ব্যক্তিরা হলো-শেরপুরের জিহাদুর ইসলাম জিহাদ (২৫) ও মো. মোশারফ হোসেন (৩৪)।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় শেরপুরের নকলা থানার শিববাড়ী বাইপাস মোড়ে পাকা সড়কের চেকপোস্টে অভিযান চালায় র‌্যাব-১৪-এর একটি আভিযানিক দল।

এ সময় ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তারা হেফাজতে থাকা নিষিদ্ধ মাদকদ্রব্য ‘এসকাফ সিরাপ’-এর কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে অটোরিকশায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ বোতল ‘এসকাফ সিরাপ’ উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি মোবাইল ফোন, ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও নগদ অর্থ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

র‌্যাব-১৪ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুরের নকলা থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments