Homeসারাদেশজেলার খবরলাকসামে ড. আ ফ ম খালিদ হোসাইনকে ইসলামী আন্দোলনের ফুলেল শুভেচ্ছা

লাকসামে ড. আ ফ ম খালিদ হোসাইনকে ইসলামী আন্দোলনের ফুলেল শুভেচ্ছা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইনকে লাকসামে আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম পৌরসভা। শনিবার (১৭ অক্টোবর) বাদ মাগরিব লাকসাম পৌরসভায় সংগঠনটির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

ড. আ ফ ম খালিদ হোসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আইম্মা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি নেছার উদ্দিন সুমন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম পৌরসভার পক্ষ থেকে ড. আ ফ ম খালিদ হোসাইনকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনটির পৌর সভাপতি মুফতি ইমরান হোসাইন, সহসভাপতি মাওলানা নিজাম উদ্দীন ও সেক্রেটারি এম. ফরহাদ মজুমদার সিরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও দ্বীনি ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তাঁরা ড. আ ফ ম খালিদ হোসাইনের আগমনকে স্বাগত জানান। পাশাপাশি দ্বীনি কার্যক্রম পরিচালনা, ইসলামী আদর্শের প্রচার-প্রসার এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments