Homeসারাদেশজেলার খবরলাকসামে ধানখেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

লাকসামে ধানখেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
কুমিল্লার লাকসাম উপজেলায় ধানখেত থেকে কাউসার হোসেন (২৩) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) উপজেলার ১ নম্বর বাকই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তারাপুর গ্রামের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কাউসার হোসেন ওই গ্রামের পূর্ব বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে। তাঁর মায়ের নাম আম্বিয়া বেগম। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁরা চার ভাই ও দুই বোন। কাউসার পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানখেতে কাউসারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। এ সময় মরদেহের পাশে এক প্যাকেট সিগারেট পাওয়া গেছে বলেও জানা গেছে।

খবর পেয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠায়।

এ বিষয়ে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তবে তাৎক্ষণিকভাবে কাউসারের মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments