Homeরাজনীতিচট্টগ্রাম মহানগরী জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগরী জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান এবং অধ্যাপক নুরুল আমিন চৌধুরী।

সম্মেলনে আগামী দুই বছরের জন্য চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির নির্বাচনের লক্ষ্যে মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের পুরুষ ও নারী রুকনরা ভোট দেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, সংগঠনের পরিধি যত বাড়বে, এর আদর্শিক ও নৈতিক ভিত্তিও তত বেশি মজবুত করতে হবে। একটি আদর্শিক সংগঠনের প্রকৃত শক্তি শুধু জনশক্তি বা সাংগঠনিক বিস্তৃতির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কর্মীদের ঈমান, নৈতিকতা, চারিত্রিক দৃঢ়তা ও আদর্শের প্রতি অবিচল আনুগত্যের ওপর নির্ভরশীল।

তিনি বলেন, রুকনদের আল্লাহ ও তাঁর রাসুলের (সা.) প্রতি পরিপূর্ণ আনুগত্যের মাধ্যমে নিজেদের জীবন গঠন করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সাংগঠনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের আদর্শ অনুসরণ করে সততা, আমানতদারি, দায়িত্বশীলতা ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে আদর্শিক চেতনা ও নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করাও জরুরি।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, সংগঠনের পরিধি ও দায়িত্ব যত বাড়বে, নেতৃত্বের দায়িত্বশীলতা, বিচক্ষণতা ও জবাবদিহিও তত বাড়াতে হবে। আদর্শিক ও নৈতিক বিচ্যুতি থেকে সংগঠনকে রক্ষা করতে নেতৃত্বকে প্রয়োজনীয় ক্ষেত্রে দৃঢ় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, কর্মীদের আত্মশুদ্ধি ও নৈতিক মানোন্নয়নে গুরুত্ব দেওয়া এবং দায়িত্ব পালনে নিষ্ঠা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন। পাশাপাশি নিয়মিত আত্মসমালোচনা, জ্ঞানচর্চা ও সাংগঠনিক প্রশিক্ষণের মাধ্যমে রুকনদের যোগ্যতা বাড়ানোর আহ্বান জানান। মানুষের কল্যাণে কাজ করা, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং নিজেদের কর্মের মাধ্যমে ইসলামের আদর্শ তুলে ধরার কথাও বলেন তিনি।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, ইসলামী চিন্তাবিদ মাওলানা আবু বকর মুহাম্মদ ছিদ্দিকুল্লাহ ও মাওলানা লিয়াকত আক্তার ছিদ্দিকী, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, আমির হোসাইন, মাহমুদুল আলম, মুহাম্মদ ইসমাইল ও ড. আ ম ম মসরুর হোসাইনসহ অন্য নেতারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments