নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনের রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত এসব আমিরের নাম বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুকনদের প্রত্যক্ষ ভোটে দেশের সাংগঠনিক জেলা ও মহানগর শাখাগুলোর আমির নির্বাচিত হয়েছেন। আগামী ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনে তাঁরা নিজ নিজ শাখার নেতৃত্ব দেবেন।
ঘোষিত তালিকায় ঢাকা মহানগরী উত্তরের আমির হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণের আমির নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম বুলবুল। এ ছাড়া রংপুর মহানগরে এটিএম আজম খান, বগুড়ায় আবদুল মালেক, রাজশাহীতে ডা. মো. জাহাঙ্গীর, খুলনায় অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশালে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সিলেটে মো. ফখরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরে মোহাম্মদ নজরুল ইসলাম আমির নির্বাচিত হয়েছেন।
বিভাগভিত্তিক জেলা আমিরদের নাম:
রংপুর বিভাগ: পঞ্চগড়ে অধ্যাপক মো. ইকবাল হোসাইন, ঠাকুরগাঁওয়ে মোহাম্মদ আলমগীর, দিনাজপুরে ড. মুহাদ্দিস এনামুল হক, নীলফামারীতে অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার এমপি, লালমনিরহাটে অ্যাডভোকেট আবু তাহের, রংপুরে মাওলানা এনামুল হক, কুড়িগ্রামে অধ্যাপক আজিজুর রহমান সরকার এবং গাইবান্ধায় মো. আবদুল করিম সরকার এমপি।
রাজশাহী বিভাগ: জয়পুরহাটে মাওলানা গোলাম কিবরিয়া, বগুড়ায় মাওলানা আবদুল হক সরকার, সিরাজগঞ্জে মাওলানা মো. শাহিনুর আলম, পাবনায় অধ্যাপক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে মাওলানা মো. আবুজর গিফারী, নওগাঁয় মাওলানা মাহফুজুর রহমান, রাজশাহীতে অধ্যাপক আবদুল খালেক এবং নাটোরে ড. মীর নুরুল ইসলাম।
খুলনা বিভাগ: মেহেরপুরে মাওলানা মো. তাজউদ্দীন খান এমপি, কুষ্টিয়ায় অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, চুয়াডাঙ্গায় অ্যাডভোকেট মো. রুহুল আমিন এমপি, ঝিনাইদহে মাওলানা আবদুল আউয়াল, যশোরে অধ্যাপক মো. গোলাম রসুল এমপি, মাগুরায় অধ্যাপক সাঈদ আহমদ, নড়াইলে অ্যাডভোকেট মো. আতাউর রহমান বাচ্চু এমপি, বাগেরহাটে মাওলানা রেজাউল করিম, খুলনায় অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম এবং সাতক্ষীরায় অধ্যাপক শহীদুল ইসলাম।
বরিশাল বিভাগ: বরগুনায় মাওলানা মো. মহিবুল্লাহ, পটুয়াখালীতে অ্যাডভোকেট নাজমুল আহসান, ভোলায় মাস্টার মু. জাকির হোসেন, বরিশালে ড. মাহফুজুর রহমান, ঝালকাঠিতে অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং পিরোজপুরে আব্দুর রব।
ময়মনসিংহ বিভাগ: শেরপুরে মাওলানা হাফিজুর রহমান, ময়মনসিংহে মো. আবদুল করিম এবং নেত্রকোণায় ছাদেক আহমাদ হারিছ।
ঢাকা বিভাগ: কিশোরগঞ্জে মাওলানা আজিজুল হক, টাঙ্গাইলে আহসান হাবিব মাসুদ, মানিকগঞ্জে হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম, গাজীপুরে মাওলানা সেফাউল হক, মুন্সীগঞ্জে মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস, ঢাকায় মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জে মাসুদুর রহমান গিয়াস, নরসিংদীতে ইব্রাহিম ভূঁইয়া, রাজবাড়ীতে হাসমত আলী, ফরিদপুরে ইমতিয়াজ উদ্দিন আহমদ, গোপালগঞ্জে অধ্যাপক রেজাউল করিম, মাদারীপুরে মাওলানা মোখলিসুর রহমান এবং শরীয়তপুরে মাওলানা আবদুর রব হাশেমী।
সিলেট বিভাগ: সুনামগঞ্জে অ্যাডভোকেট শামসুদ্দিন, সিলেটে মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজারে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী এবং হবিগঞ্জে কাজী মোখলিছুর রহমান।
চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়ায় মুহা. মোবারক হোসাইন, কুমিল্লা উত্তরে অধ্যাপক মো. আবদুল মতিন, কুমিল্লা দক্ষিণে অ্যাডভোকেট মো. শাহজাহান, চাঁদপুরে বিলাল হোসেন মিয়াজী, ফেনীতে মুফতি আবদুল হান্নান, নোয়াখালীতে মো. ইসহাক খন্দকার এবং লক্ষ্মীপুরে এ আর হাফিজুল্লাহ।
এ ছাড়া চট্টগ্রাম উত্তরে আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম দক্ষিণে আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজারে অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়িতে মিনহাজুর রহমান, রাঙামাটিতে অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম এবং বান্দরবানে এসএম আবদুছ ছালাম আজাদ আমির নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্র জানায়, নবনির্বাচিত আমিররা আগামী ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনে নিজ নিজ জেলা ও মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। রুকনদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচনের এ প্রক্রিয়াকে সংগঠনটির অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে দেখা হচ্ছে।


