Homeজাতীয়লক্ষ্মীপুরে খোলা বাজারে শিয়ালের মাংস বিক্রি ৫ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরে খোলা বাজারে শিয়ালের মাংস বিক্রি ৫ হাজার টাকা জরিমানা

‎‎লক্ষ্মীপুর প্রতিনিধি

‎লক্ষ্মীপুরের কমলনগরে প্রকাশ্যে শিয়াল হত্যা করে এর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে ইব্রাহিম (৪৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎রোববার (২৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার ৪ নম্বর চর মার্টিন ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করে কমলনগর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

‎স্থানীয়রা জানান, দুপুরে মুন্সিগঞ্জ বাজারের কাছে একটি জালে শিয়ালটি আটকা পড়ে। পরে ইব্রাহিম শিয়ালটি জবাই করে এর মাংস বিক্রির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে ধাওয়া করে আটক করেন এবং পরে পুলিশে সোপর্দ করেন।

‎কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী লাইসেন্স বা পারমিট ছাড়া কোনো বন্যপ্রাণী, এর মাংস বা দেহাংশ দখলে রাখা, কেনাবেচা বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। তিনি বলেন, আটক ব্যক্তি একজন ভিক্ষুক বলে জানা গেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments