Homeজাতীয়পাবিপ্রবি’র উদ্যোগে ছয় বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাবিপ্রবি’র উদ্যোগে ছয় বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লাগোয়া ৪টি প্রাথমিক বিদ্যালয় এবং ২টি উচ্চবিদ্যালয়ে আজ বুধবার (২ সেপ্টেম্বর) বৃক্ষরোপণ করা হয়েছে। স্কুলগুলোতে ২৫০টি আম এবং পেয়ারার গাছ দেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম সকাল ১০টায় প্রথমে মওলানা কসিম উদ্দিন স্মৃতি উচ্চবিদ্যালয়ে যান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান কে সঙ্গে নিয়ে গাছ রোপণ করেন। পরবর্তীতে স্কুলগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে স্বেচ্ছাসেবী ক্লাস নেওয়া হবে।

মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খয়েরসূতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইওনিয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মওলানা কসিম উদ্দিন স্মৃতি উচ্চবিদ্যালয় এবং জহিরপুর দাখিল মাদ্রাসা-এ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ করা হয়। সকাল ১০টায় শুরু করে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্কুলগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি চলে। পাবনার কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের সৌজন্যে গাছগুলো প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের পরিচালক (প্রশাসন) মো. মোস্তফা জামাল (শামীম) এবং পাবিপ্রবি’র এস্টেট শাখার উপ-রেজিস্ট্রার মো. সুজা উদ্দীন ডাবলু।এর আগে গত ২৯ আগস্ট প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এ স্কুলগুলোতে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম-এঁর নিজের অর্থায়নে আলমারি, পড়াশোনার জন্য আধুনিক কীট এবং গুরুত্বপূর্ণ বই উপহার হিসেবে প্রদান করা হয়।‎

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments