Homeসারাদেশজেলার খবরলাকসামে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা, গ্রেপ্তার ১

লাকসামে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা, গ্রেপ্তার ১

লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে আট বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে আবু ছাইদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ ধানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আবু ছাইদ কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতঘর ইছাপুরা গ্রামের বাসিন্দা।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন নাহার লাইলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট নথি সূত্রে জানা গেছে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শিশুটির মা পাশের বাড়িতে পানি আনতে যান। এ সময় শিশুটি বাড়িতে একা ছিল। অভিযোগ রয়েছে, ওই সুযোগে আবু ছাইদ শিশুটির ঘরে প্রবেশ করে তাকে যৌন নিপীড়নের চেষ্টা করেন।

এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে দৌড়ে পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরদিন বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে লাকসাম থানায় আবু ছাইদের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরে শনিবার বিকেলে দৌলতগঞ্জ ধানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লাকসাম থানার ওসি কাজী কামরুন নাহার লাইলী বলেন, প্রাথমিক তদন্তে অভিযুক্ত আবু ছাইদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের পর ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments