Homeসারাদেশজেলার খবরশেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

মঞ্জুরুল আহসান, শেরপুর :
চোরাচালান প্রতিরোধে আবারও সাফল্য পেয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকসসহ একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দ করা ইজিবাইক ও কসমেটিকসের সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার ৩শ’ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments