Homeসারাদেশজেলার খবরবাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি স্কোর কার্ড অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি স্কোর কার্ড অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি:
গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য, কার্যকর ও জবাবদিহিমূলক বিচারসেবা নিশ্চিত করার লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়া সদর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি স্কোর কার্ড এট ইউনিয়ন লেভেল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় পরিচালিত Expanding Civic Space through Active CSO Participation and Strengthened Governance System in Bangladesh (ECSAP) প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ ফাহিমা খাতুন। এ সময় ইউনিয়নের কমিউনিটি মেম্বার, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন অর্পা এর নির্বাহী পরিচালক এ্যাড. মোঃ ওয়াহেদুজ্জামান এবং বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান।

কমিউনিটি স্কোর কার্ড কার্যক্রমে অংশগ্রহণকারীরা বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালতের বর্তমান কার্যক্রম, সেবার মান, জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিচারসেবা গ্রহণে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে মতামত প্রদান করেন। একই সঙ্গে গ্রাম আদালতের সেবা আরও কার্যকর, জনবান্ধব ও সহজলভ্য করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ক্ষেত্রে জনগণের সচেতনতা বৃদ্ধি, সেবাপ্রাপ্তিতে সকলের সমান সুযোগ নিশ্চিত করা এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করা প্রয়োজন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে গ্রাম আদালত ব্যবস্থার সেবার মান উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে করণীয় নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, ECSAP প্রকল্প স্থানীয় সুশীল সমাজের অংশগ্রহণ বৃদ্ধি, নাগরিকদের কণ্ঠস্বর শক্তিশালী করা এবং স্থানীয় পর্যায়ে সুশাসন ও জবাবদিহিমূলক সেবাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments